shomoynew_wp969 Daily Mail | Print

12803

02/07/2026 স্ত্রীকে হত্যা করে মেয়েকে নিয়ে পালালেন স্বামী

স্ত্রীকে হত্যা করে মেয়েকে নিয়ে পালালেন স্বামী

গাজীপুর থেকে

১৮ মে ২০২৩ ১২:৫২

গাজীপুরের শ্রীপুরের চকপাড়ার সলিংমোড় এলাকায় স্ত্রী নাসরিন আক্তারকে (২০) হত্যা করে চার বছর বয়সী মেয়েকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে স্বামী মো. হৃদয় মিয়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৮ মে) সকালে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত নাসরিন আক্তার উপজেলার চকপাড়া সলিংমোড় এলাকার মো. মজনু মিয়ার মেয়ে। প্রায় ছয় বছর আগে গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার মজলিশপুর এলাকায় আলিমুল হাজীর ছেলে মো. হৃদয় মিয়ার সঙ্গে নাসরিনের বিয়ে হয়। তাদের সংসারে চার বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ নাসরিনকে শ্বাসরোধে হত্যার পর মেয়েকে নিয়ে স্বামী হৃদয় পালিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কয়েক মাস ধরে নাসরিন তার বাবার বাড়িতে থাকতেন। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার সকালে হৃদয় তার স্ত্রী নাসরিন আক্তারকে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ ঘরের ভেতর রেখে মেয়েকে নিয়ে পালিয়ে যান। এক পর্যায়ে বাড়ির লোকজন তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মিন্টু মিয়া জানান, খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে নাসরিনকে শ্বাসরোধে হত্যার পর হৃদয় চার বছর বয়সী মেয়েকে নিয়ে পালিয়ে গেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com