shomoynew_wp969 Daily Mail | Print

17878

02/05/2026 বিএনপি নেতা নবী উল্লাহ নবীসহ গ্রেফতার ৫

বিএনপি নেতা নবী উল্লাহ নবীসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক

৫ জানুয়ারী ২০২৪ ২৩:২৬

যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা।

নবী উল্লাহ নবীর পরিবারের সদস্যরা জানান, শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি বাসা থেকে সাদা পোশাকে কয়েকজন লোক তাকে আটক করে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে বিএনপি নেতা মোহাম্মদ নবী উল্লাহ নবীকে গ্রেফতার করা হয়েছে। তিনিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে ও সমসাময়িক বিষয় সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

এর আগে শুক্রবার রাত ৯টার দিকে ঢাকার গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। এতে চারজন নিহত হয়েছেন। এর মধ্যে দুই শিশু রয়েছে। এ ছাড়া দগ্ধ হয়েছেন অনেকে। তাদের মধ্যে হাসিবকে (৩০) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com