shomoynew_wp969 Daily Mail | Print

32226

02/04/2026 ডিআরইউতে হামলার প্রতিবাদ জানাল বিএসআরএফ

ডিআরইউতে হামলার প্রতিবাদ জানাল বিএসআরএফ

নিজস্ব প্রতিবেদক

২২ মে ২০২৫ ১১:৩১

পিস্তল, দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে রাতের আঁধারে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-তে সন্ত্রাসী জাকির গংদের অতর্কিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।

বৃহস্পতিবার (২২ মে) এক বিবৃতিতে বিএসআরএফ-এর কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব এবং সাধারণ সম্পাদক মাসউদুল হক বলেন, এমন ন্যক্কারজনক হামলা শুধু একটি প্রতিষ্ঠানে নয়, পুরো সাংবাদিক সমাজের ওপরই হুমকিস্বরূপ। হামলায় যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিএসআরএফ এ ঘটনায় আহতদের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছে এবং ডিআরইউ নেতৃবৃন্দের পাশে থাকার অঙ্গীকার করেছে।

উল্লেখ্য, গত বুধবার (২১ মে) এই হামলা চালিয়েছে দখলবাজ আওয়ামী লীগ-ঘনিষ্ঠ সন্ত্রাসী জাকির হোসেন ও তার অনুসারীরা। এ সময় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, দপ্তর সম্পাদক রফিক রাফি, সদস্য মশিউর রহমান, মাহবুব হাসান, দেলোয়ার মহিন, মফিজুল সাদিকসহ অগণিত সাংবাদিক আহত হয়েছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ডিআরইউ কার্যালয়ের সামনে থেকে চেয়ারম্যান টি-স্টল নামের একটি দোকানের মালামালও তারা লুট করে নিয়ে যায়। প্রায় ৫০ হাজার টাকার মালামালসহ দোকানটি গায়েব করে দিয়েছে জাকির হোসেন গং।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com