shomoynew_wp969 Daily Mail | Print

36282

02/06/2026 কক্সবাজারে ১ হাজার ৩২১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

কক্সবাজারে ১ হাজার ৩২১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জেলা সংবাদদাতা, কক্সবাজার

১৩ আগস্ট ২০২৫ ০৬:১২

বিভিন্ন সময়ে বিজিবি কক্সবাজার রিজিয়নের অভিযানে জব্দ করা এক হাজার ৩২১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) প্রশিক্ষণ মাঠে এসব মাদক ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকের মধ্যে- ইয়াবা ট্যাবলেট ২ কোটি ৩৩ লাখ ৯৪৯ পিস, ক্রিষ্টাল মেথ আইস-১৪০ কেজি, বিভিন্ন প্রকার বিয়ার-৬১ হাজার ৪৯১ ক্যান, বিভিন্ন প্রকার মদ-২২ হাজার ১৫৫ বোতল, বিভিন্ন প্রকার ট্যাবলেট-৮০০ পিস, সিগারেট-৩ লাখ ৩৭ হাজার ৬৪২ প্যাকেট, ফেনসিডিল- ১৬৯ বোতল, বাংলা মদ- ১৭৯৯ দশমিক ৩ লিটার, কোকেন- ৪ দশমিক ৪০৫ কেজি, গাঁজা-৫২ কেজি ৮০০ গ্রাম, হেরোইন- ২৫ দশমিক ৯৯৮ কেজি, আফিম-০৪ কেজি, এনার্জি ড্রিংকস -১৯২ ক্যান, বার্মিজ জর্দ্দা-৫৪০ কৌটা, হুইস্কি- ২ বোতল।

ধ্বংস করা মাদকের মূল্য এক হাজার ৩২১ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ১১৬ টাকা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক সমাজের জন্যে বিষাক্ত একটি উপাদান। যেটি ধ্বংস করে দিতে পারে সুষ্ঠু একটি যুব সমাজ এবং পরিবেশ। যার কারণে দেশে বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

বিজিবি সূত্রে জানা গেছে, চলতি বছরের প্রথম ৭ মাসে দুই হাজার ২১৬ ষোল কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। যার মধ্যে দুই হাজার ৬৯৩ জন কারবারিসহ ৮৯৫ কোটি ৩ লাখ ৭৩ টাকার মাদক উদ্ধার করা হয়েছে। যা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাকি এক হাজার ৩২১ কোটি টাকার এসব মাদকদ্রব্য বুধবার সকালে ধ্বংস করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন- রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আকছার খান, র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন, পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন, কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট শাহীদুল আলম।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com