shomoynew_wp969 Daily Mail | Print

36995

02/06/2026 নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু

নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু

জেলা সংবাদদাতা,বরগুনা

২৫ আগস্ট ২০২৫ ০২:২০

বরগুনার আমতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ব্লক পাড়ে নদীতে গোসল করতে নেমে সজল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তিন ঘণ্টা অনুসন্ধানের পর তার লাশ উদ্ধার করে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রায় ৭টার দিকে সজল গোসলের জন্য নদীতে নামেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা উদ্ধার চেষ্টায় নামেন। পরে খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায় এবং দীর্ঘ অনুসন্ধানের পর তার লাশ উদ্ধার করে।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, খবর পাওয়ার পরই আমরা ফায়ার সার্ভিসকে জানাই এবং তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। ছেলেটি সাঁতার জানতো না। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com