shomoynew_wp969 Daily Mail | Print

37476

02/06/2026 চার ঘণ্টায় পাগলা মসজিদে মিলল ৮ কোটি টাকা

চার ঘণ্টায় পাগলা মসজিদে মিলল ৮ কোটি টাকা

জেলা সংবাদদাতা, কিশোরগঞ্জ

৩০ আগস্ট ২০২৫ ০৫:১৩

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলার মাত্র সাড়ে চার ঘণ্টায় গোনা শেষ হয়েছে সাড়ে আট কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে আগের রেকর্ড ভেঙে এবারের দানের অঙ্ক ১০ কোটির ঘর ছাড়িয়ে যাবে।

শনিবার ( ৩০ আগস্ট) সকাল ৭টা থেকে শুরু হয় হারুয়া এলাকায় অবস্থিত পাগলা মসজিদের ১৩টি দানসিন্দুক খোলার কাজ।

ভক্ত-অনুরাগীদের দীর্ঘ দিনের জমা দান মেলে বস্তায় বস্তায়। সেখান থেকে পাওয়া যায় রেকর্ড ৩২ বস্তা টাকা। গণনায় অংশ নিয়েছেন প্রায় পাঁচ শতাধিক মানুষ, যার মধ্যে রয়েছেন রূপালী ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় মাদরাসার শিক্ষার্থী ও মসজিদ কমপ্লেক্সের শিক্ষক-শিক্ষার্থীরা।

এর আগে চলতি বছরের ১২ এপ্রিল দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ৯ কোটি ১৭ লাখ টাকার বেশি, সঙ্গে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। এবার নতুন করে আরও তিনটি দানবাক্স যুক্ত হওয়ায় প্রথম থেকেই দানের জোয়ারে ভরে উঠছে হিসাবের খাতা।

বর্তমানে পাগলা মসজিদের ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে ৯০ কোটি ৬৪ লাখ টাকার এফডিআর, যার লভ্যাংশ গরিব, অসহায় ও অসুস্থদের জন্য ব্যয় করা হয়।

ধারণা করা হচ্ছে যে এবারের টাকা গণনা শেষ হলে মোট সংগ্রহ ছাড়িয়ে যাবে শত কোটি টাকা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com