shomoynew_wp969 Daily Mail | Print

3774

02/04/2026 নির্দলীয় সরকার ছাড়া আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না: মির্জা ফখরুল

নির্দলীয় সরকার ছাড়া আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর ২০২১ ১০:২৯

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া দেশে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় দেওয়া প্রধান অতিথির বক্তব্যে এই হুঁশিয়ারি দেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, দেশে নির্বাচন হবে, তবে তা নির্দলীয় সরকার, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে। খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, ৩৫ লাখ মামলা প্রত্যাহার করতে হবে, এ ছাড়া কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। ভোট ডাকাতির নির্বাচন আর বাংলাদেশে হতে দেওয়া হবে না।

দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, 'বাংলাদেশে আর প্রতারণার নির্বাচন হবে না। দেশের মানুষ আর কোনো প্রতারণা মানবে না। তিনি বলেন, দেশের সবকিছু দলীয়করণ হয়ে গেছে। একদলীয় শাসন জনগণ আর মানবে না। শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। তাই, নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ কমিশনের অধীনেই আগামী নির্বাচন হতে হবে।'

নির্দলীয় সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের জন্য আন্দোলনের প্রস্ততি নিয়ে রাজপথে নামতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com