shomoynew_wp969 Daily Mail | Print

41125

02/04/2026 হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন মামুনুল হক

হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর ২০২৫ ০৮:০৮

হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

শনিবার (২৯ নভেম্বর) ফজর নামাজের পর সকাল ৭টায় হাসপাতালে যান তিনি।

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ জানান, হাসপাতালে পৌঁছে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

এ সময় বেগম জিয়ার নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা জানান, গতকালের তুলনায় আজ তিনি কিছুটা কথা বলতে পারছেন, যা স্বস্তিদায়ক ও আশাব্যঞ্জক।

খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থার এখনও উন্নত চিকিৎসা প্রয়োজন এবং তিনি সংকটাপন্ন পর্যায়ে আছেন।

মাওলানা মামুনুল হক সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করে দোয়া করেন। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com