43287

02/01/2026 ৩ ফেব্রুয়ারি থেকে সাংবাদিকদের কার্ড দেবে ইসি

৩ ফেব্রুয়ারি থেকে সাংবাদিকদের কার্ড দেবে ইসি

নিজস্ব প্রতিবেদক

১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংবাদ সংগ্রহে আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কার্ড প্রদান শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক এ তথ্য জানান।

আশাদুল হক বলেন, আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে ভোটের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের কার্ড প্রদান করা হবে। যা চলবে আগামীকাল ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এক্ষেত্রে সকল কার্ড ও গাড়ির স্টিকার অফলাইনে প্রদান করা হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন করবে সংস্থাটি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]