shomoynew_wp969 Daily Mail | Print

5720

02/06/2026 সিলেটে আরও ভয়াবহ বন্যার শঙ্কা

সিলেটে আরও ভয়াবহ বন্যার শঙ্কা

ডেস্ক রিপোর্ট

১৮ জুন ২০২২ ১৫:২৮

সিলেটে বন্যা পরিস্থিতির ক্রমে অবনতি হচ্ছে। এরইমধ্যে সারা দেশেই আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হবে বলে আভাস পাওয়া গেছে। আজ সিলেট ও সুনামগঞ্জ জেলায় রেকর্ড পরিমাণ ২৫০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এতে ওই অঞ্চলে বন্যা পরিস্থিতির চরম অবনতির আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের শনিবারের পূর্বাভাসে এমনটাই বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী (৮৯ মিলিমিটারের চেয়ে বেশি) থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com