shomoynew_wp969 Daily Mail | Print

6117

02/06/2026 বাবার কোপে প্রাণ গেলো ছেলের

বাবার কোপে প্রাণ গেলো ছেলের

রাজশাহী থেকে

১৬ আগস্ট ২০২২ ১৯:০৭

রাজশাহীর চারঘাট উপজেলায় বাবার হাসুয়ার কোপে জাহাঙ্গীর হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সরদহ ইউনিয়নের হুজারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল কুদ্দুসকে (৬৫) আটক করেছে পুলিশ।

চারঘাট থানার ওসি আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, নিহত জাহাঙ্গীর হোসেনরা দুই ভাই। তার বাবা আব্দুল কুদ্দুস প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আবার বিয়ে করেন। সেই পক্ষের দুই মেয়ে রয়েছে। কয়েক মাস আগে কুদ্দুস আলী দুই মেয়ের নামে জমি রেজিস্ট্রি করে দেন। এর জের ধরে পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার সকালে জাহাঙ্গীর হোসেন হুজারপাড়া বিলের জমিতে পাট কাটতে যান। এ সময় আব্দুল কুদ্দুস এবং তার দুই মেয়ে জামাই শনির আলী ও মনির আলী পাট কাটতে নিষেধ করেন। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে তিন জন মিলে জাহাঙ্গীর হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ওসি জানান, জমি নিয়ে বিরোধে জাহাঙ্গীর হোসেন খুন হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রধান অভিযুক্ত নিহতের বাবা আব্দুল কুদ্দুসকে আটক করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com