shomoynew_wp969 নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় পথচারী নিহত, আহত ১৭ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় পথচারী নিহত, আহত ১৭


প্রকাশিত:
২১ ডিসেম্বর ২০২৪ ০৫:০৭

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২২

ছবি সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুলু মিয়া (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের গাজীর দরগাহ তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলু মিয়া গাজির দরগাহ এলাকার হাফিজুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী গোল্ডেন লাইন পরিবহন নামের একটি এসি বাস বেপরোয়া গতিতে আসছিল। গাজীর দরগাহ নামক স্থানে পৌঁছালে এক মোটরসাইকেল আরোহীকে পাশ কাটাতে গিয়ে ওই মোটরসাইকেল আরোহীকে আঘাত করে পথচারী বুলু মিয়াকে চাপা দিয়ে বাসটি সজোরে সড়কের পাশে গাছে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত হয়েছেন বাসের চালক ও মোটরসাইকেল আরোহী গাজীর দরগাহ এলাকার বাসিন্দা মোহাম্মদ সোহেল (২৮)। এ ছাড়া স্থানীয় জনতা বাসের প্রায় ১৫ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালায়।

ঝিকরগাছা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নয়ন বাবু বলেন, বাস দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বাসের চালক ও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আসার আগে স্থানীয় জনগণ বাকী আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়েছেন। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top