shomoynew_wp969 বেতন-ভাতা নিয়ে ক্ষোভ থেকেই জাহাজে ৭ জনকে হত্যা | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


বেতন-ভাতা নিয়ে ক্ষোভ থেকেই জাহাজে ৭ জনকে হত্যা


প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০২৪ ০৩:১৯

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২২

ফাইল ছবি

বেতন-ভাতা ও ছুটি নিয়ে মাস্টারের প্রতি ক্ষোভের জের ধরে ৭ জনকে হত্যা করা হয়েছে। এমভি আল বাখেরা জাহাজের লস্কর আকাশ মণ্ডল ওরফে ইরফান এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে র‍্যাব।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে র‍্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১ এর উপ অধিনায়ক মেজর সাকিব হোসেন।

এর আগে চাঁদপুরের জাহাজে সাতজন খুনের চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত ইরফানকে মঙ্গলবার রাতে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ইরফানের ব্যবহৃত মোবাইল, ঘুমের ওষুধ, নিহতদের ব্যবহৃত মোবাইল, ব্যাগ, রক্তমাখা জিন্সের প্যান্ট ও গ্লাভস জব্দ করেছে র‍্যাব।

বিস্তারিত আসছে...



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top