shomoynew_wp969 ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে দুই বোনসহ নিহত ৪ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে দুই বোনসহ নিহত ৪


প্রকাশিত:
২ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২১

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৮

ছবি সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে ট্রাকের সঙ্গে প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার উনিশ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকা জেলার ডেমরা থানার আশুলিয়ার মোসলে উদ্দিন ভুঁইয়ার মেয়ে শামীমা ইয়াসমিন (৩৮), সায়মা আক্তার ইতি (৩৫), ইতির ছেলে আয়ান (৬) ও প্রাইভেট কার চালক নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মোগদাপাড়ার মিলন ভুঁইয়ার ছেলে সোহেল ভুঁইয়া ( ৩৮)।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর-বিশ্বনাথ সার্কেল) আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, রূপগঞ্জ থেকে প্রাইভেট কারে সিলেট আসছিলেন একই পরিবারের তিনজন। রোববার সকালে ওসমানীগরের উনিশ মাইল নামক স্থানে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন ও পরবর্তীতে আরও দুইজন হাসপাতালে মারা যান।

শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমি ও আমার হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলম বাদশা ঘটনাস্থলে পৌঁছাই। ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। চালকসহ চারজন মারা গেছেন। সম্ভবত তারা সিলেট ঘুরতে এসেছিলেন। নিহতদের মরদেহ সুরতাহাল করা হয়েছে। বাকি আইনি বিষয়গুলো প্রক্রিয়াধীন রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top