shomoynew_wp969 বিজিবি টহল দলের ওপর হামলার মামলায় গ্রেফতার ৩ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


বিজিবি টহল দলের ওপর হামলার মামলায় গ্রেফতার ৩


প্রকাশিত:
১৩ আগস্ট ২০২৫ ০১:৪৯

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৭

ছবি সংগৃহীত

বিজিবি টহল দলের উপর হামলা ও স্পিডবোট ভাঙচুরের মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩ আগষ্ট) ভোর রাতে বিজিবি-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত গ্রাম লাউরগড়ের মো, আলী, কাজী মিয়া ও সীমান্তবর্তী গ্রাম সাহিদাবাদের আজিরুল ইসলাম।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেফতারকৃত সবাই মাদক কারবারি।

গত ৬ আগষ্ট জাদুকাটা নদীর তীরে বিজিবির টহল দলের উপর হামলা চালায় সংঘবদ্ধ মাদক চোরাকারবারিরা। ভাঙচুর করা হয় বিজিবির একটি স্পিডবোট। হামলায় টহলে থাকা বিজিবির লাউড়গড় ক্যাম্প কমান্ডারসহ (সুবেদার) দুই সদস্য আহত হন। এ ঘটনায় একই দিন রাতে বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম বলেন, বুধবার ভোররাতে রাতে যৌথ অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই মামলায় অপর এক পলাতক আসামিকে গ্রেফতারে চেষ্টা চলমান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top