shomoynew_wp969 সিলেটে পাথর লুটের অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সিলেটে পাথর লুটের অভিযোগে ইউপি চেয়ারম্যান আটক


প্রকাশিত:
১৪ আগস্ট ২০২৫ ০৪:০২

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৬

ছবি সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলমকে পাথর লুটের অভিযোগে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটনকেন্দ্র এলাকায় পাথর লুটপাটের ঘটনায় আলোচনার মধ্যে তাকে আটক করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউপি চেয়ারম্যান আলমগীর আলমের বিরুদ্ধে সাদা পাথর এলাকা থেকে পাথর লুটে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে ইসলামপুর এলাকা থেকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে গত এক বছরে ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় অনিয়ন্ত্রিতভাবে পাথর লুট চলেছে। পর্যটকদের কাছে জনপ্রিয় এ স্থানটি এখন প্রায় বিরাণভূমিতে পরিণত হয়েছে। গোটা এলাকা ধু-ধু বালুচরে ঢেকে গেছে।


স্থানীয়দের দাবি, গত এক বছরে সাদা পাথর এলাকা থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট করা হয়েছে, যার বাজারমূল্য ২০০ কোটি টাকারও বেশি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top