shomoynew_wp969 ব্রিজের পাশে পড়ে ছিল কার্টন, ভেতরে নবজাতকের লাশ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ব্রিজের পাশে পড়ে ছিল কার্টন, ভেতরে নবজাতকের লাশ


প্রকাশিত:
১৯ আগস্ট ২০২৫ ০৫:৪০

আপডেট:
১৯ আগস্ট ২০২৫ ০৫:৪৯

ছবি সংগৃহীত

খাগড়াছড়িতে ব্রিজের পাশে ময়লার স্তুপে পড়ে থাকা কার্টন থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর দেড়টা দিকে খাগড়াছড়ি পৌরসভার ব্রিজের সংলগ্ন ময়লার স্থান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর একটা দিকে পৌরসভার ব্রিজ পাশে ময়লা স্থানে কার্টন বক্স থেকে মৃত নবজাতককে পাওয়া গেছে। পরে পুলিশকে জানানো হলে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এই ব্যাপারে বক্তব্য নিতে একাধিক বার ফোন দিলে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পি চাকমা ফোন রিসিভ করেননি।

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, দুপুরে সদ্য মৃত নবজাতককে একটি কার্টন বক্সের করে রেখে যায়। আমরা খবর পেয়ে উদ্ধার করে পোস্টমর্টেম করতে সদর হাসপাতালে প্রেরণ করি।

ডিএম/রিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top