shomoynew_wp969 বৃদ্ধকে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন সেই নারী! | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


বৃদ্ধকে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন সেই নারী!


প্রকাশিত:
২০ আগস্ট ২০২৫ ০০:০৩

আপডেট:
২০ আগস্ট ২০২৫ ০১:১৬

ছবি ‍সংগৃহিত

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩৫ বছরের এক নারীকে বিয়ের দাবিতে আবুল কাসেম মুন্সি নামে ৭৫ বছরের এক বৃদ্ধের অনশনকে কেন্দ্র করে গ্রামে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে ৩৫ বছরের ওই নারী বিয়ের প্রলোভন দেখিয়ে বৃদ্ধের কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়ে ঘটনার পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন।

‎শনিবার (১৬ আগস্ট) বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে অনশন করেন পশ্চিম মিঠাখালী গ্রামের আবুল কাসেম মুন্সি। তার দাবি, প্রায় দুই মাস আগে পরিচয়ের পর ওই নারী বিয়েতে রাজি হয়ে তার কাছ থেকে ৩৫-৪০ হাজার টাকা নেন। পরে ভুয়া ঠিকানা দিয়ে যোগাযোগ বন্ধ করে দেন। অবশেষে আসল বাড়ি খুঁজে পেয়ে তিনি একটিই শর্ত দেন হয় টাকা ফেরত দেবে, নয়তো আমাকে বিয়ে করবে।

‎সরেজমিনে বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামের ওই নারীর বাড়িতে গিয়ে দেখা যায়, ছোট একটি কাঠের ঘরে মাহিনুর নামের ওই নারীর বসবাস। ঘরটিতে এখন তালা ঝুলছে। পাশেই রান্না ঘরে উনুনের উপরে রয়েছে একটি ফাঁকা পাত্র। বাইরে দড়িতে কয়েকটি জামাকাপড় টানানো। ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছেন মাহিনুর নামের ওই নারী।

‎গ্রামজুড়ে এ ঘটনার ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, ওই নারী আগেও একাধিক পুরুষকে প্রতারণার ফাঁদে ফেলেছেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এভাবে প্রতারণা করতে দিলে আরও মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তার শাস্তি হওয়া দরকার।

ডিএম/রিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top