shomoynew_wp969 সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণ: নাতির একদিন পর নানির মৃত্যু | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণ: নাতির একদিন পর নানির মৃত্যু


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২৫ ০১:১৬

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৩

ছবি ‍সংগৃহিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় এক মাস বয়সী শিশুর মৃত্যুর পর এবার মারা গেলেন তার নানি তাহেরা আক্তার (৫৫)। এ ঘটনায় এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুই জনে।

সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত রোববার চিকিৎসাধীন অবস্থায় তাহেরার নাতি ও ১ মাসের শিশু রাইয়ান ওরফে ইমাম উদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নিহত তাহেরা বেগম কুমিল্লা কুমিল্লা জেলার দেবীদ্বার থানার দলাশ গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রী। গত তিন মাস আগে দেবীদ্বার থেকে সিদ্ধিরগঞ্জে তার মেয়ের জামাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন তাহেরা।

তাহেরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার মেয়ের জামাই তানজিল ওরফে তানজু বলেন, সোমাবার সন্ধ্যায় আমার শাশুড়ির মৃত্যু হয়েছে। তার মরদেহ প্রথমে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী পূর্বপাড়া এলাকায় আনা হবে। তাকে নিজ গ্রামে নিয়ে দাফন করা হবে।

এর আগে শনিবার সকাল ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকায় একটি টিনশেড বাসায় বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে দগ্ধ হন তাহেরা আক্তার (৬২), তার স্ত্রী আসমা বেগম (৩৫), তাদের সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫), হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২), তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪) ও ইমাম উদ্দিন (১ মাস)।

পরে দগ্ধরা দাবি করেন, রান্নার চুলার গ্যাস লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস জানায় ফ্রিজের কম্প্রেসারের গ্যাস লিকেজ হয়ে ঘটতে পারে এই দুর্ঘটনা।

এসএন/রুপা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top