shomoynew_wp969 অবৈধভাবে বালু-পাথর উত্তোলনকারীদের প্রতি সুনামগঞ্জ জেলা প্রশাসনের সতর্কবার্তা | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


অবৈধভাবে বালু-পাথর উত্তোলনকারীদের প্রতি সুনামগঞ্জ জেলা প্রশাসনের সতর্কবার্তা


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২৫ ০৩:৪৩

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৪

ছবি সংগৃহীত

সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় উদ্বুদ্ধ হয়ে সুনামগঞ্জে যেন কেউ বালু ও পাথর উত্তোলন না করে, সে জন্য সতর্কবার্তা দিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসনের ফেসবুক পেজ থেকে এই সতর্কবার্তা দেয়া হয়।

এতে বলা হয়, সম্প্রতি সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় উদ্বুদ্ধ হয়ে কিছু স্বার্থান্বেষী মহল সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের চেষ্টা করছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী, অবৈধ বালু উত্তোলন ও পরিবহন শাস্তিযোগ্য অপরাধ।

বলা হয়, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের কোন ঘটনা ঘটলে তার বিরুদ্ধে সর্তক থাকতে হবে। এমন ঘটনা সম্পর্কে স্থানীয় প্রশাসনকে দ্রুততম সময়ে অবহিত করার জন্যও অনুরোধ করা হয়।

এরআগে বিজিবির পক্ষ থেকেও সতর্কবার্তা দিয়ে যাদুকাটা ও সুরমা নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত এলাকায় বালু, পাথর লুট ও পর্যটন স্পটের সৌন্দর্য রক্ষায় বিজিবি তৎপর আছে বলে জানানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top