shomoynew_wp969 বুড়িচংয়ে বগি লাইনচ্যুত, ৩ রুটে ট্রেন চলাচল বন্ধ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


বুড়িচংয়ে বগি লাইনচ্যুত, ৩ রুটে ট্রেন চলাচল বন্ধ


প্রকাশিত:
৯ মে ২০২২ ১২:০৪

আপডেট:
৯ মে ২০২২ ১২:০৭

কুমিল্লায় লাইনচ্যুত ট্রেনের বগি। ছবি : সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

সোমবার (৯ মে) ভোর ৪টার দিকে উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার। তিনি বলেন, চট্টগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী ট্রেন রাজাপুর স্টেশন এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হয়। যার ফলে এই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, রেলওয়ের একাধিক টিম লাইন মেরামতের কাজ করছে। যেহেতু লাইন বাঁকা হয়ে গেছে, স্বাভাবিক হতে কতক্ষণ লাগবে তা বলা যাচ্ছে না।

লাকসাম রেলওয়ে জংশনের সহকারী প্রকৌশলী লেয়াকত আলী মজুমদার জানান, লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। ইতোমধ্যে একটি উদ্ধারকারী ট্রেন কাজ শুরু করেছে। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে লাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করার। উদ্ধার কাজে আরও ২ ঘণ্টার মতো সময় লাগতে পারে।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top