shomoynew_wp969 দিনাজপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩ | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


দিনাজপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩


প্রকাশিত:
৭ জুন ২০২২ ০৯:৪১

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৩

ছবি-সংগৃহীত

দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩০ জন। সোমবার (০৬ জুন) রাতে দিনাজপুর-ঢাকা মহাসড়কের রামডুবি ব্যাংকালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুর রহিম (৪০), আরেফিন আক্তার নিশা (২৩) এবং অপর একজন অজ্ঞাত পুরুষ যাত্রী (৩৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এন.এম. মাসুদ জানান, আহসান পরিবহন নামে একটি নৈশকোচ পঞ্চগড় থেকে ঢাকা যাচ্ছিল। কোচটি দিনাজপুর সদর উপজেলার ব্যাংকালী নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসকর্মীরা বিধ্বস্ত বাস থেকে হতাহত যাত্রীদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দিনাজপুরের সিনিয়র স্টেশন অফিসার মো. মেহফুজ তানজীর জানান, ঘটনাস্থল থেকে গুরুতর আহত ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুজনের লাশ উদ্ধার করা হয়। পরে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু ঘটে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top