shomoynew_wp969 ট্রাক চাপায় নিহত নারী | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ট্রাক চাপায় নিহত নারী


প্রকাশিত:
২৪ আগস্ট ২০২২ ১৮:৩০

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৬

ফাইল ছবি

নেত্রকোনার শ্যামগঞ্জ বিরিশিরি দুর্গাপুর সড়কের পূর্বধলা উপজেলাধীন বালুচরা নামক স্থানে ট্রাক চাপায় পিষ্ট হয়ে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের খলিশাউড় ইউনিয়নের পাবই বালুচড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম মনো আক্তার। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাবুল মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, বুধবার (২৪ আগস্ট) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর থেকে পূর্বধলার পাবই বালুচড়া এলাকার আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন ওই নারী। পথিমধ্যে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের বালুচড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা আহত পথচারী নারীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে পূর্বধলা থানার ওসি মুহম্মদ সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক চালক এবং হেলপারকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top