shomoynew_wp969 গাজীপুরে ঝুটের গুদামে আগুন | সারাবাংলা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


গাজীপুরে ঝুটের গুদামে আগুন


প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২২ ১০:৫৪

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৭

প্রতীকী ছবি

গাজীপুর মহানগরের কোনাবাড়ি জেলখানা রোড এলাকায় ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (১২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ছয় ইউনিটের প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় আজ রোববার সকাল ৭টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন বলেন, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি জেলখানা রোড এলাকায় সেলিম শেখের মালিকানাধীন ঝুট গুদামে আগুন লাগে। রাত পৌনে ২টার দিকে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনের মাত্রা বাড়তে থাকায় আশপাশের ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় পাঁচ ঘণ্টা পর সকাল সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top