মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬, ২৭শে মাঘ ১৪৩২
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ফাঁকা সড়কে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মাঝে চাপা পড়ে ফুরু শেখ (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের তারশী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফুরু শেখ উপজেলার তারাশী গ্রামের মৃত হামেদ শেখের ছেলে।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে কোটালীপাড়া থেকে ছেড়ে যাওয়া একটি অ্যাম্বুলেন্সের তারাশী বাসস্ট্যান্ডে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মাঝে চাপা পড়ে ভ্যানচালক ফুরু শেখ গুরুতর আহত হন। তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে ভর্তি করা হলে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
পরে চিকিৎসকের পরামর্শে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফুরু শেখ মারা যান। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অ্যাম্বুলেন্স আটক করা হয়েছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)