শুক্রবার, ১৫ই মে ২০২৬, ৩১শে বৈশাখ ১৪৩৩


মেঘনা-গোমতী সেতুতে একদিনে টোল আদায় ১ কোটি ৩৬ লাখ টাকা

নারায়ণগঞ্জ থেকে

প্রকাশিত:১৮ মার্চ ২০২৬, ১৭:২৬

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে মহাসড়কে। টানা ছুটির সুযোগে রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

গত ২৪ ঘণ্টায় মেঘনা ও গোমতী সেতুর টোল প্লাজা দিয়ে মোট ৫২ হাজার ৮৫৩টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ১ কোটি ৩৬ লাখ ২৫ হাজার ৬৩৯ টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদযাত্রা ঘিরে যানবাহনের চাপ প্রায় দ্বিগুণ হলেও এখন পর্যন্ত মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি হয়নি। এতে স্বস্তিতে যাতায়াত করছেন যাত্রীরা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষ্ণু চন্দ্র শর্মা বলেন, ঈদকে সামনে রেখে মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেড়েছে। তবে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছি। কোথাও যাতে যানজট সৃষ্টি না হয়, সেজন্য নিয়মিত টহল ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়