সোমবার, ২৯শে জুন ২০২৬, ১৫ই আষাঢ় ১৪৩৩
নেত্রকোনার পূর্বধলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩৮ বোতল ভারতীয় মদসহ এনামুল হোসাইন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৮৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৮ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার জারিয়া মোড় এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ। এ সময় কলমাকান্দা থেকে আসা এক যাত্রীবাহী বাসে তল্লাশি করে মদের বোতল মদসহ তাকে আটক করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক এনামুল হোসাইন জেলার দুর্গাপুর উপজেলার সাতাশি গ্রামের মো. সামছুল হকের ছেলে।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হবে।