রবিবার, ১০ই মে ২০২৬, ২৬শে বৈশাখ ১৪৩৩


সন্ধ্যায় নিখোঁজ, সকালে মিললো কিশোরের মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৭ নভেম্বর ২০২২, ১২:২৭

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নেত্রকোনায় কেন্দুয়ায় নয়ন মিয়া (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে। সে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

আজ সোমবার সকালে ওই উপজেলার মাসকা ইউনিয়নের পানগাও গ্রামের মনজু মিয়ার বাড়ির সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর তাকে খুঁজে পায়নি স্বজনরা। সকালে উপজেলার পানগাও গ্রামের মনজু মিয়ার বাড়ির সামনে তার মরদেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এসময় তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন দেখা যায়। পূর্ব শত্রুতার জেরে তাকে খুন করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত চলছে। তবে এখনো কাউকে আটক করা হয়নি।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়