বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬, ১২ই চৈত্র ১৪৩২


ছেলেসহ করোনায় আক্রান্ত এমপি কিরন

প্রকাশিত:৭ এপ্রিল ২০২১, ১০:২৪

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মো. মামুনুর রশীদ কিরণ এবং তার বড় ছেলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জিহান আল রশিদ করোনায় আক্রান্ত হয়েছেন।

বুধবার (০৭ এপ্রিল) বেলা ১১টায় এমপিপুত্র জিহান আল রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, গত কয়েক দিন অসুস্থবোধ করায় সোমবার করোনা পরীক্ষার জন্য ঢাকায় এভারকেয়ার হাসপাতালে আমাদের পরিবারের চার সদস্য নমুনা দেন।

মঙ্গলবার বিকালে আমার আর বাবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। তবে বর্তমানে আমাদের শারীরিক অবস্থা ভালো। আমরা ঢাকার নিজ বাসায় আইসোলেশনে রয়েছি।

এমপি কিরণ ও তার ছেলের রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়