মঙ্গলবার, ১২ই মে ২০২৬, ২৯শে বৈশাখ ১৪৩৩


বেরোবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে জায়ীদ-আজিজ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বেরোবি

প্রকাশিত:১২ মে ২০২৬, ২০:০৯

ছবি ‍: সংগৃহীত

ছবি ‍: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত ২০ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

মঙ্গলবার (১২ মে ২০২৬) হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি (HRDS)-এর সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সেফাত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি প্রকাশ করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী মো. আবুল খায়ের জায়ীদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী মো. আজিজুর রহমান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহকারী সাধারণ সম্পাদক আনিকা তাশকিন, দপ্তর সম্পাদক ইউনুচ রাতুল, অর্থ সম্পাদক শামীমা আক্তার শিমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসমিয়া মোস্তারি ঐশী, আইনি সহায়তা ও ভিকটিম সাপোর্ট সম্পাদক মো. আবু সুফিয়ান আল মামুন, তথ্য অনুসন্ধান ও তদন্ত সম্পাদক রাব্বি হাসান, প্রোগ্রাম সম্পাদক মো. আরাফাত রহমান আশিক, গবেষণা সম্পাদক ফাহিম শাহরিয়ার, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক বিক্রম শর্মা এবং ডকুমেন্টেশন সম্পাদক আল জাবির।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নুসরাত জাহান বুশরা, নাজমাস সাকিব, আবু সাহাব সিয়াম, মো. মিনহাজুর রহমান মেহেদী, মুনিরা আঞ্জুম রুমালী, বুসরাত জাহান বন্নী এবং নাজিব হাসান।

নতুন দায়িত্ব পাওয়ার পর সভাপতি মো. আবুল খায়ের জায়ীদ বলেন, “মানবাধিকার, ন্যায়বিচার ও সাম্যের চর্চাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আরও সুদৃঢ় করতে আমরা কাজ করবো। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটিকে শুধু একটি সংগঠন নয়, বরং নিপীড়িত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাই। শিক্ষার্থীদের মানবাধিকার বিষয়ে সচেতন করে তোলা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং মানবিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব তৈরি করাই আমাদের অঙ্গীকার। সকলকে সঙ্গে নিয়ে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সচেতন সমাজ গঠনে আমরা নিরলসভাবে কাজ করে যাবো।”

সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান বলেন, “মানবাধিকার রক্ষা ও শিক্ষার্থীদের অধিকার বিষয়ে সচেতনতা তৈরিতে সংগঠনকে আরও কার্যকর ও সক্রিয় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠায় আমরা একসঙ্গে কাজ করবো।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়