বুধবার, ১৩ই মে ২০২৬, ৩০শে বৈশাখ ১৪৩৩


৬০০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৩ মে ২০২৬, ১২:৫৩

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ নেট জিরো ক্যাম্পাস গঠনের উদ্যোগে ৬০০ কিলোওয়াট পিক ক্ষমতাসম্পন্ন ‘অন-গ্রিড ওপেক্স মডেল’ সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করেছে।

বুধবার (১৩ মে) কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।

কলেজ কর্তৃপক্ষ জানায়, ৬০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন এই ওপেক্স মডেলের সৌরবিদ্যুৎ প্রকল্প পরিবেশবান্ধব ও অর্থসাশ্রয়ী বিদ্যুৎ ব্যবস্থার অংশ। এর মাধ্যমে ক্যাম্পাসে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে এবং বিদ্যুৎ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি সাশ্রয় নিশ্চিত হবে।

প্রকল্পসংশ্লিষ্টরা বলেন, এটি শুধু একটি প্রযুক্তিনির্ভর উদ্যোগ নয় ,বরং টেকসই ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যেও এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রকল্প বাস্তবায়নের জন্য ওমেরা রিনিউবেল এনার্জি লিমিটেডের সঙ্গে কলেজের আনুষ্ঠানিক চুক্তিও সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ-এর সচিব এবং কলেজের বোর্ড অব গভর্নরসের সভাপতি আবদুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন, ওমেরা রিনিউবেল এনার্জি লিমিটেডের প্রতিনিধি, কলেজের উপাধ্যক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক এবং শিক্ষার্থীরা।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়