সোমবার, ৯ই মার্চ ২০২৬, ২৫শে ফাল্গুন ১৪৩২


এনটিআরকে দেখতে রণক্ষেত্র হাসপাতাল, চলল লাঠিচার্জ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:৯ মার্চ ২০২৬, ১২:৪৭

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের ব্যাঙ্গালুরুতে একটি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানের ফিতা কাটতে উপস্থিত হন দক্ষিণ ভারতের সুপারস্টার জুনিয়র এনটিআর। কিন্তু সেখানে উপচে পড়া ভক্তদের ভিড়ে তৈরি হয় নাজেহাল পরিস্থিতির। ফলে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হয়, চলে লাঠিচার্জ।

ভারতীয় গণমাধ্যমের খবর, গত রোববার সেই হাসপাতাল প্রাঙ্গণে ভক্তদের ভিড়ে এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রিয় তারকাকে একনজর দেখতে আসা মানুষের চাপে সেখানে পদদলিত হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।

ভিডিওতে দেখা গেছে, হাসপাতালের ভেতরে এনটিআরকে দেখতে হাজার হাজার ভক্ত হুড়োহুড়ি শুরু করলে একটি চলন্ত সিঁড়ি (এস্কেলেটর) ভেঙে পড়ে। জনস্রোতের চাপে ভবনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে; একজন ভক্ত চলন্ত সিঁড়ির ওপর পড়ে গিয়ে আহত হন।

এছাড়াও অভিনেতার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা ভিড় ঠেলে পথ তৈরি করতে হিমশিম খান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ এসে লাঠিচার্জ করে ভক্তদের ছত্রভঙ্গ করে দেয়।

বিষয়টি বিতর্ক তৈরি করেছে ব্যাপক। হাসপাতালের মতো একটি সংবেদনশীল জায়গায় সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। নেটিজেনদের অনেকেই এই ঘটনার জন্য আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। অনেকে প্রশ্ন তুলেছেন, একটি হাসপাতালের ভেতর এত মানুষের প্রবেশের অনুমতি কীভাবে দেওয়া হলো।

জুনিয়র এনটিআরকে সর্বশেষ ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘ওয়ার টু’-তে দেখা গেছে। এই সিনেমার মাধ্যমেই তার বলিউডে অভিষেক হয়। বর্তমানে তিনি ‘ড্রাগন’ নামের একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়