মঙ্গলবার, ১২ই মে ২০২৬, ২৯শে বৈশাখ ১৪৩৩
ছবি : সংগৃহীত
বিশ্ব চলচ্চিত্রের মহাতীর্থস্থান হিসেবে পরিচিত ফ্রান্সের রিভেরা উপকূল আবারও মেতে উঠছে তার চিরচেনা জৌলুস আর গ্ল্যামারে। শুরু হচ্ছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের ২০২৬-এর আসর। টানা ১২ দিনের মহোৎসবে থাকছে জমকালো প্রিমিয়ার, রেড কার্পেট ইভেন্টসহ নানা আয়োজন।
এবারের আসরে সৃষ্টিশীল নির্মাতাসহ ধ্রুপদী সিনেমাকে সম্মান জানানো হবে। এছাড়াও চলচ্চিত্র নির্মাণের আধুনিক পদ্ধতি ও নতুন উদ্ভাবিত ডিজিটাল প্রযুক্তিকেও স্বীকৃতি জানানো হবে।
কান চলচ্চিত্র উৎসব ২০২৫: পর্দা উঠলো ৭৮তম আসরের
কান ২০২৫-এ রাজনীতি ও প্রযুক্তি আধিপত্যের চলচ্চিত্রগুলোর জয়জয়কার
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা ৭টায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে পর্দা উঠছে ২০২৬ সালের কান উৎসবের। তবে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে গ্র্যান্ড থিয়েটার লুমিয়োরে জুরি সদস্যদের পরিচয় এবং উদ্বোধনী সিনেমার প্রদর্শনীর মাধ্যমে।
এবারের আসর পরিচালনার দায়িত্বে থাকবেন এমন একজন, যিনি ইউরোপীয় সিনেমা সম্পর্কে গভীর জ্ঞান রাখেন এবং বহু ভাষায় দক্ষ।
সংগীত আয়োজনেও থাকছে বড় চমক। ধ্রুপদী সুরের সাথে সমকালীন বাদ্যযন্ত্রের এক ফিউশন তৈরি করা হয়েছে এবারের উদ্বোধনী অনুষ্ঠানে। শুরুতে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। এরপর ফরাসি পিয়ানোর সুর থেকে শুরু করে অর্কেস্ট্রার মনমুগ্ধকর পরিবেশনাও থাকছেন এবারের কান উৎসবে।
রেড কার্পেটে বরাবরের মতোই বিশ্বসেরা তারকাদের মেলা বসবে। তবে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন একজন ‘সেলিব্রিটি গেস্ট অফ অনার’। সাধারণত আজীবন সম্মাননা পেতে যাওয়া কোনো কিংবদন্তিকে এই সম্মান দেওয়া হয়।
টিভি চ্যানেলের পাশাপাশি অনলাইনের মাধ্যমে এবার পুরো বিশ্ব কান উৎসবের প্রত্যক্ষ সাক্ষী হতে পারবে। ‘ফ্রান্স টেলিভিশন’ মূল সম্প্রচারক হলেও আন্তর্জাতিক দর্শকদের জন্য ইউটিউব এবং টিকটকে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে কান কর্তৃপক্ষ।