shomoynew_wp969 অধ্যাপক শামছুজ্জামান আর নেই | স্বাস্থ্য | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


অধ্যাপক শামছুজ্জামান আর নেই


প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২১ ০৬:৪৮

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩০

 অধ্যাপক শামছুজ্জামান। ছবি: সংগৃহীত

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পরিচালক অধ্যাপক শামছুজ্জামান আর নেই। শনিবার (২৪ এপ্রিল) সকালে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অধ্যাপক শামছুজ্জামান করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন।

অধ্যাপক শামছুজ্জামান এর আগে স্বাস্থ্য দপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক এবং আইইডিসিআর এর পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

গুণী এই চিকিৎসকের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম এর সভাপতি তৌফিক মারুফ এবং সাধারণ সম্পাদক রাশেদ রাব্বি। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top