shomoynew_wp969 কাঁচা ছোলার যত উপকারিতা | স্বাস্থ্য | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


কাঁচা ছোলার যত উপকারিতা


প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২৩ ০০:১০

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৩

ফাইল ছবি

ছোলা কাঁচা, সেদ্ধ বা তরকারি হিসেবেও খাওয়া যায়। কাঁচা ছোলা ভিজিয়ে এবং খোসা ছাড়িয়ে কাঁচা আদার সঙ্গে খেলে প্রচুর আমিষ ও অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। আমিষ শক্তি দেয় এবং অ্যান্টিবায়োটিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

এছাড়া ছোলায় ভিটামিন, ফাইবার, প্রোটিন – তিনটিই থাকে। তবে ফ্যাটের পরিমাণ খুব কম। তাই ওজন কমানোর ক্ষেত্রে বেশ উপকারী এটি। তবে সকালে খালি পেটে ভেজানো কাঁচা ছোলা খেলে কী হয় জানেন?

ভেজানো ছোলায় রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফাইবার। যা হজম প্রক্রিয়া ধীর করে দেয় এবং শরীরে শর্করার শোষণ নিয়ন্ত্রণ করে। খালি পেটে কাঁচা ছোলা খেলে রক্তে শর্করার মাত্রাও কমায় এবং টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে।

প্রোটিন, ফাইবারে পরিপূর্ণ ছোলা! এতে ক্যালোরিও খুব কম। ছোলায় গ্লাইসেমিক ইনডেক্সও কম থাকে। ফলে দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। ফলে বেশি খেতে ইচ্ছে করে না! ওজন কমাতে সাহায্য করে!

এ ছাড়া ঝকঝকে চুল পেতে চাইলে রোজ ভেজানো ছোলা খান। এতে রয়েছে ভিটামিন এ, বি৬, জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ। এই সব উপাদানই চুল ভালো রাখতে সাহায্য করে।

ছোলায় রয়েছে ম্যাগনেশিয়াম, পটাশিয়ামের মতো খনিজ। যা উচ্চ রক্তচাপ এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। ফলে হার্ট সুস্থ থাকে। এ ছাড়াও ছোলায় আছে অ্যান্টি অক্সিডেন্ট কোলন যা সত্ন ক্যানসার, ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি একেবারে কমায়।

আয়রন সমৃদ্ধ কাঁচা ছোলা হিমোগ্লোবিনের মাত্রা উন্নত করতে সাহায্য করে। যারা অ্যানিমিয়ায় ভুগছেন, তাদের জন্য খুব উপকারী কাঁচা ছোলা।

বলিরেখা, ফাইন লাইনস কমাতে রোজ কাঁচা ছোলা খান। এতে রয়েছে ম্যাঙ্গানিজ, যা বার্ধক্য রোধ করতে সাহায্য করে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top