shomoynew_wp969 ভুলে যাওয়া রোগ ডিমেনশিয়া | স্বাস্থ্য | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ভুলে যাওয়া রোগ ডিমেনশিয়া


প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৫ ০১:৩৪

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১২

ছবি সংগৃহীত

কমবেশি সবাই ভুলে যাওয়ার সমস্যায় ভোগেন। কিন্তু ভুলে যাওয়া কখন সাধারণ অবস্থা থেকে রোগ বা ডিমেনশিয়ায় পরিণত হয়, তা বোঝা জরুরি। ডিমেনশিয়া হলো এমন একটি অবস্থা, যেখানে স্মৃতিশক্তি এবং অন্যান্য মানসিক ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়।

ডিমেনশিয়ার প্রধান লক্ষণ
স্মৃতিশক্তি হ্রাস: নিকট অতীতের ঘটনা ভুলে যাওয়া, একই কথা বারবার জিজ্ঞেস করা এবং দিন-তারিখ মনে রাখতে না পারা।

দৈনন্দিন কাজে সমস্যা:

দৈনন্দিন কাজ পরিকল্পনা করতে বা সম্পন্ন করতে সমস্যা হওয়া।

ভাষা ব্যবহারে সমস্যা: সঠিক শব্দ খুঁজে না পাওয়া বা কথা বলার সময় খেই হারিয়ে ফেলা।

স্থান ও সময় নিয়ে বিভ্রান্তি: নিজের বাড়ি বা অবস্থান সম্পর্কে বিভ্রান্ত হওয়া, কোন দিন বা মাস তা ভুলে যাওয়া।

ভুল সিদ্ধান্ত নেওয়া: ভুল সিদ্ধান্ত নেওয়া এবং নিজের ধারণাকে সঠিক মনে করা।

হিসাব-নিকাশে ভুল: টাকা-পয়সার হিসাব রাখতে বা গণনা করতে সমস্যা হওয়া।

জিনিসপত্র খুঁজে না পাওয়া: মূল্যবান জিনিসপত্র লুকিয়ে রেখে কোথায় রেখেছেন, তা ভুলে যাওয়া।

আচরণ ও ব্যক্তিত্বে পরিবর্তন: হঠাৎ মেজাজ পরিবর্তন হওয়া। যেমন হাসিখুশি মানুষ হঠাৎ গম্ভীর বা বদরাগী হয়ে যাওয়া।

কোনো কিছুতে আগ্রহ হারানো: কোনো কাজ বা শখের প্রতি আগ্রহ বা উৎসাহ না থাকা।
এ লক্ষণগুলোর মধ্যে এক বা একাধিক লক্ষণ দেখা গেলে একজন নিউরোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top