রবিবার, ১০ই মে ২০২৬, ২৭শে বৈশাখ ১৪৩৩


ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে মারধর, দেওয়ানো হলো ‘জয় শ্রীরাম’ স্লোগান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:১০ মে ২০২৬, ১৩:০৩

ছবি ‍: সংগৃহীত

ছবি ‍: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষে উগ্রপন্থিদের দৌরাত্ব বেড়েছে। তারা তৃণমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে বিরোধী মতের সাধারণ মানুষকে বিভিন্নভাবে হেনস্তা করছে। যা থেকে রেহাই পাননি ভাইরাল পরোটা বিক্রেতা রাজু।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে একটি ট্রেনের ভেতর তাকে টানা হেঁচড়া করা হচ্ছে। এ সময় তার গায়ের জামাটি ছিঁড়ে যায়।

এরপর ট্রেন থেকে নামিয়ে তাকে জোর করে জয় শ্রীরাম স্লোগান দেওয়ানো হয়। ওই সময় তার চোখেমুখে প্রচণ্ড আতঙ্ক লক্ষ্য করা যাচ্ছিল।

শুভ কর্মকার নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে মারধরের ভিডিওটি প্রকাশ করা হয়।

এরপর ওই একই অ্যাকাউন্ট থেকে আরও দুটি ভিডিও প্রকাশ করা হয়। যেখানে দেখা যাচ্ছে রাজু ক্ষমা চাইছেন।

তার বিরুদ্ধে অভিযোগ তিনি মন্দিরের পাশে বসে মাংস খেয়েছেন। এছাড়া জয় শ্রীরাম না বলে জয় বাংলা স্লোগান দিয়েছেন।

জয় বাংলা বলার ওই ভিডিওটা মূলত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের আগের। ওই ভিডিওতে দেখা যায় তাকে একজন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। ওই সময় রাজু বলেন, তিনি কোনো রাজনৈতিক স্লোগান দেবেন না। কিন্তু পাশ থেকে একজন জয় বাংলা বলার পর তিনিও সঙ্গে সঙ্গে জয় বাংলা বলেন।

এই জয় বাংলা স্লোগানটি মূলত তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করেছে।

রাজু অপর একটি ভিডিওতে বলেছেন, তিনি সক্রিয়ভাবে কোনো রাজনীতি করেন না। কিন্তু সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তিনি পছন্দ করেন।

আর এসব বিষয় নিয়েই নির্বাচনের পর তার বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। সর্বশেষ একটি ট্রেনে মারধর করে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হয়েছে। যা মূলত হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি তাদের স্লোগান হিসেবে ব্যবহার করে।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়