বুধবার, ১৩ই মে ২০২৬, ৩০শে বৈশাখ ১৪৩৩


ক্ষমতায় বসেই মদের দোকানে তালা দিচ্ছেন বিজয়!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:১৩ মে ২০২৬, ১২:৩৬

ছবি ‍: সংগৃহীত

ছবি ‍: সংগৃহীত

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই মদের দোকানে তালা দিচ্ছেন দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতি। তার এমন উদ্যোগ হচ্ছে প্রশংসিত। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচশো মিটারের মধ্যে থাকা সমস্ত মদের দোকানে অবিলম্বে তালা ঝোলানোর নির্দেশ জারি করেছেন বিজয়। ওই নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের উপাসনাস্থল, শিক্ষা প্রতিষ্ঠান, বাসস্টপের ৫০০ মিটারের মধ্যে থাকা সমস্ত মদের দোকান বন্ধ করতে হবে। আগামী ২ সপ্তাহের মধ্যে নির্দেশিকা কার্যকর করার নির্দেশ দিয়েছেন বিজয়।

এদিকে তামিলনাড়ু সরকারের রিপোর্ট অনুযায়ী, রাজ্যজুড়ে সরকারি মদের দোকান রয়েছে ৪,৭৬৫টি। এরমধ্যে উপাসনাস্থলের সামনে ২৭৬টি, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ১৮৬টি ও বাস স্ট্যান্ডের কাছে জাঁকিয়ে বসে আছে ২৫৫টি মদের দোকান। সেগুলো দুই সপ্তাহ পর থাকছে না। সব মিলিয়ে তালা ঝুলতে যাচ্ছে মোট ৭১৭টি মদের দোকানে।

নায়কের বেশে মুখ্যমন্ত্রীর শপথ বিজয়ের, সঙ্গে ছিলেন কথিত প্রেমিকা
বিজয়ের এই উদ্যোগকে সামাজিক সংস্কারমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে। তারা মনে করছেন জনবহুল ও সংবেদনশীল এলাকায় মদের সহজলভ্যতা বন্ধ করতেই এ উদ্যোগ। এতে রাজ্যে অপরাধমূলক কাজের সংখ্যা কমে আসবে বলে ধারণা দক্ষিণী চলচ্চিত্রের লোকদের।

নতুন মুখ্যমন্ত্রীর এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন কমল হাসান। তার কথায়, “তামিল পরিবারগুলোর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের নিকটবর্তী মদের দোকানগুলো সরিয়ে ফেলা হোক। দায়িত্ব গ্রহণের পরই এহেন পদক্ষেপ নিয়ে ঠিক সেই প্রত্যাশাই পূরণ করল তামিলনাড়ুর মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের ভাই বিজয়। মদ বিক্রি কখনোই সরকারের কাজ হওয়া উচিত নয়, বরং মদের সরবরাহ নিয়ন্ত্রণের দায়িত্ব নেওয়া উচিত সরকারের। তামিলনাড়ু সরকারকে অবশ্যই এই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। আজ ৭১৭টি মদের দোকান বন্ধ করার মধ্য দিয়ে সেই প্রক্রিয়ার সূচনা হলো। ভবিষ্যতে অবশ্যই এর সংখ্যা আরও বাড়াতে হবে। এই কার্যক্রম অব্যাহত রাখতে হবে। বিজয়কে অভিনন্দন।”

নির্বাচনে বিজয়ের প্রতি সমর্থনের ইঙ্গিত কথিত প্রেমিকার!
সহকর্মী বিজয়কে প্রশংসায় ভাসান অভিনেতা বিশালও। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “সাধুবাদ জানাচ্ছি, বিজয় (CM Vijay) আপনার জন্য উচ্ছ্বসিত। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় মহোদয়, ৭১৭টি মদের দোকান— বিশেষ করে স্কুলের কাছাকাছি থাকা দোকানগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। কী চমৎকার একটি পদক্ষেপ! অসংখ্য ছাত্রী প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছিল। বিশেষ করে আরকে নগর এলাকার এক ছাত্রীর কথা আমি জানি, যিনি অভিযোগ করেছিলেন, নিত্যদিন মদের দোকানের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফেরার সময় তাকে কী ভীষণ মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হতো। সেই ছাত্রী এবং সাধারণ জনগণের আরও অনেকেই আজ আপনার এহেন সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করবে নিশ্চিত। আমাদের মুখ্যমন্ত্রীর এহেন সিদ্ধান্তের ফলে মদ্যপানের অভিশাপ থেকেও মুক্তি পাবে তামিলনাড়ু। আর এই সুবাদে রাজ্যের অসংখ্য মানুষের মুখে ফুটে উঠবে এক অমলিন হাসি। ঈশ্বর আপনার মঙ্গল করুন, বিজয়।”

গেল ১০ মে মুখ্যমন্ত্রীর শপথ নেন বিজয়। চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় শপথ। পাশে ছিলেন তার কথিত প্রেমিকা ও অভিনেত্রী তৃষা কৃষ্ণান।

 

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়