রবিবার, ২১শে জুন ২০২৬, ৭ই আষাঢ় ১৪৩৩


ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত:২১ জুন ২০২৬, ১৩:৪৬

ফাইল ছবি

ফাইল ছবি

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২১ জুন) জানিয়েছে, ইসরায়েলের বড় সংবাদমাধ্যমগুলোতে যেসব খবর ছাপা হচ্ছে, সেগুলোতে অভিযোগ করা হচ্ছে, তাদের সবচেয়ে বড় শত্রু ইরানের সঙ্গে চুক্তি করার পর তাদের পরিত্যাগ করছেন ট্রাম্প।

ইসরায়েলি বিশ্লেষকরা এই চুক্তিকে এক ধরনের বেঈমানি হিসেবে অভিহিত করছেন। অপরদিকে রাজনৈতিক অঙ্গনে এই চুক্তির ধারা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। যুদ্ধ বন্ধে যেসব শর্তে দুই দেশ সম্মত হয়েছে সেগুলোর বিস্তারিত প্রকাশ করছে তারা এবং এগুলো খবরের প্রধান শিরোনামে জায়গা পাচ্ছে।

এরমধ্যে ইসরায়েলের সবচেয়ে বড় সংবাদমাধ্যম ইসরায়েলি হায়মে একটি মতামত প্রকাশ করা হয়েছে। সেখানে ট্রাম্পকে উদ্দেশ্য করে বলা হয়েছে, “আপনি চাইলে সবার সেরা প্রেসিডেন্ট হতে পারতেন। কিন্তু এর বদলে ইরানের খুনি এবং সন্ত্রাসী সরকারের সঙ্গে আপনি আত্মসমর্পণের চুক্তি সই করেছেন।”

এদিকে সুইজারল্যান্ডে আজ আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই আলোচনায় পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও উপস্থিত হয়েছেন। যার মধ্যে আছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়