বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬, ১২ই চৈত্র ১৪৩২
ছবি সংগৃহীত
বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়ছেন আরও ১৫ জন।
শনিবার (১৫ অক্টোবর) কলোম্বিয়ার দক্ষিণপশ্চিমঞ্চলীয় এলাকা প্যান আমেরিকান হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বাসটি টুমাকো শহর থেকে কলোম্বিয়ার খালির দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের মধ্যে তিন বছরের এক মেয়ে শিশু এবং আট বছরের এক ছেলে শিশু রয়েছে।
প্রাথমিক তদন্তে জানানো হয়েছে, অতিরিক্ত ঘন কুয়াশা থাকার কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দুর্ঘটনা ঘটার পর দীর্ঘ ৯ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)