shomoynew_wp969 হাতিরঝিল থেকে জি-টিভির নিউজ রুম এডিটরের মরদেহ উদ্ধার | গণমাধ্যম | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


হাতিরঝিল থেকে জি-টিভির নিউজ রুম এডিটরের মরদেহ উদ্ধার


প্রকাশিত:
২৮ আগস্ট ২০২৪ ০০:১৩

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০০

ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিলে পানিতে ডুবে সারা রাহানুমা (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি জি-টিভির নিউজরুম এডিটর ছিলেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাহানুমাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাগর বলেন, হাতিরঝিল লেকের পানিতে ভাসমান অবস্থায় ওই নারীকে দেখতে পাই। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top