shomoynew_wp969 সাবেক সংবাদ উপস্থাপক সাফিনার অস্বাভাবিক মৃত্যু | গণমাধ্যম | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


সাবেক সংবাদ উপস্থাপক সাফিনার অস্বাভাবিক মৃত্যু


প্রকাশিত:
৯ জুন ২০২৫ ০১:০৯

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৪

ফাইল ছবি

সাবেক সংবাদ উপস্থাপক সাফিনা আহমেদের (তরী) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় হাতিরঝিল থানা পুলিশ। এর আগে রাজধানীর মুগদা হাসপাতাল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

পরিবারের বরাতে পুলিশ সূত্র জানায়, সাফিনা আহমেদ চ‍্যানেল ২৪ ও আরটিভিতে সংবাদ উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। সর্বশেষ তিনি ব্র্যাক ব‍্যাংকে কর্মরত ছিলেন। বোন ও মায়ের সঙ্গে তিনি রাজধানীর ইস্কাটনে থাকতেন।

হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু গণমাধ্যমকে বলেন, রোববার মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ হাতিরঝিল থানাকে হাসপাতালে থাকা লাশের বিষয়ে জানায়। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মুগদা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top