shomoynew_wp969 সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপ সোমবার | গণমাধ্যম | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


সাংবাদিকদের সঙ্গে ইসির সংলাপ সোমবার


প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২২ ১০:৫৫

আপডেট:
১৭ এপ্রিল ২০২২ ১৪:৪৬

ফাইল ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অংশীজনদের মতামত নিচ্ছে আউয়াল কমিশন। সোমবার (১৮ এপ্রিল) ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) সংলাপে বসতে যাচ্ছে।

ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান বলেন, সোমবার বেলা ১১টায় নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে সংলাপটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

জানা যায়, এ সংলাপে ৩০ জনের মতো জ্যেষ্ঠ সাংবাদিকের উপস্থিত থাকার কথা রয়েছে। এর আগে গত ৬ এপ্রিল প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসেছিল ইসি।

এতে তারা ইসিকে সব বিতর্কের ঊর্ধ্বে উঠে দলগুলোর আস্থা অর্জনের পরামর্শ দেন। এছাড়া নির্বাচনে জেলা প্রশাসকদের পরিবর্তে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ এবং বিভাগ ভিত্তিক একাধিক দিনে নির্বাচন অনুষ্ঠানের সুপারিশও করেন তারা।

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নিয়েই সংলাপের আয়োজন করে। এর আগে শিক্ষাবিদ ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দুই দফায় সংলাপ করেছে ইসি।

আমন্ত্রিতরা ইসির সঙ্গে বৈঠকে বসে ইলেকট্রনিক ভোটিং মেশিনের সীমিত ব্যবহার, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেদের অধীনে আনা, দলগুলোর আস্থা অর্জনসহ একগুচ্ছ প্রস্তাব দেন। নির্বাচন কমিশন এরপর নারী নেত্রীদের সঙ্গে বসতে পারে। সবশেষে বসবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top