রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬, ১০ই ফাল্গুন ১৪৩২


এনইআইআর টেস্ট রান আজ, নেটওয়ার্কে পড়তে পারে সাময়িক প্রভাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২১

ফাইল ছবি

ফাইল ছবি

অনিবন্ধিত ফোন ঠেকাতে চালু হওয়া ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমের টেস্ট রান পরিচালনা করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিযন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এতে করে দুপুর বারোটা পর্যন্ত ডিরেজিস্ট্রেশন ছাড়া সিম ব্যবহার করা হলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা শেষে এসব সংযোগ স্বয়ংক্রিয়ভাবে আবার চালু হয়ে যাবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর্স অব বাংলাদেশ (অ্যামটব) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) পরিচালিত এনইআইআর সিস্টেমের পরীক্ষামূলক টেস্ট রান অনুষ্ঠিত হবে। এ সময় ডিরেজিস্ট্রেশন ছাড়া সিম ব্যবহার করা হলে কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে।

এতে আরও জানানো হয়, এই পরীক্ষামূলক কার্যক্রমের ফলে সীমিত সংখ্যক ব্যবহারকারী সাময়িকভাবে নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে পরীক্ষার সময় শেষ হলে বিচ্ছিন্ন হওয়া সংযোগগুলো স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হয়ে যাবে।

একইসঙ্গে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশও করেছে অ্যামটব।

প্রসঙ্গত, দেশের মোবাইল ফোন বাজারে অবৈধ ও আনঅফিশিয়াল হ্যান্ডসেট ব্যবহারে কার্যকর লাগাম টানতে সরকারের পূর্বঘোষণা অনুযায়ী গত ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। এই ব্যবস্থার মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব ফোনের আইএমইআই নম্বর যুক্ত হয়েছে জাতীয় ডাটাবেজে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়