শুক্রবার, ১৫ই মে ২০২৬, ৩১শে বৈশাখ ১৪৩৩


ডিএমপির নতুন মুখপাত্র এন এম নাসিরুদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৯ মার্চ ২০২৬, ১৩:৩৮

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) পদমর্যাদার দুই কর্মকর্তা ও অতিরিক্ত উপ-কমিশনার পদমর্যাদার এক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সারওয়ারের স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়, ডিএমপির পরিবহন বিভাগের ডিসি এন এম নাসিরুদ্দিনকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি হিসেবে, ডিএমপির ডিসি মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে পরিবহন বিভাগের ডিসি হিসেবে ও পিঅ্যান্ডআর বিভাগের এডিসি মো. ওয়ালিউল ইসলামকে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের উত্তর বিভাগে বদলি করা হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়