shomoynew_wp969 ‘ভারপ্রাপ্ত’ দিয়ে চলবে ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগ | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


‘ভারপ্রাপ্ত’ দিয়ে চলবে ঢাকা মহানগর দক্ষিণ আ.লীগ


প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১২

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:১০

 ফাইল ছবি

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দেশের বাইরে অবস্থান করায় দলটির গুরুত্বপূর্ণ শাখা বর্তমানে ‘ভারপ্রাপ্ত’ দিয়ে চলবে।

পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে মহানগরের শীর্ষ নেতাদের দেশের বাইরে অবস্থান করার বিষয়টি জানিয়েছেন সংগঠনের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ।

গত শনিবার (৪ ফেব্রুয়ারি) পাঠানো বিজ্ঞপ্তি মতে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তার অবর্তমানে দায়িত্ব পালন করবেন যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল।

আজ (রোববার) সকালে সংগঠনের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ব্যক্তিগত সফরে দেশের বাইরে যাবেন। তার অবর্তমানে দায়িত্ব পালন করবেন সহ-সভাপতি নুরুল আমিন রুহুল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top