shomoynew_wp969 সাংবাদিকদের ওপর হামলা : যুবদলের ৩ নেতা বহিষ্কার | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সাংবাদিকদের ওপর হামলা : যুবদলের ৩ নেতা বহিষ্কার


প্রকাশিত:
১ এপ্রিল ২০২৩ ১২:০০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২১

ছবি সংগৃহিত

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যুবদলের তিন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১ এপ্রিল) দুপুরে যুবদলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়।

কামরুজ্জামান দুলাল জানান, সংগঠন বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকা ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণে যুবদল পল্লবী থানার ৬নং ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, রূপনগর থানা শাখার যুগ্ম সম্পাদক মো. আসিফ এবং পল্লবী থানা যুবদলের সাবেক সহ সভাপতি জুয়েল খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর মিরপুরে পল্লবী কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বেসরকারি টেলিভিশন এনটিভির বিশেষ প্রতিনিধি ইমরুল আহসান জনিসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন।

এ ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইফতার আয়োজকদের একজন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তাৎক্ষণিকভাবে এর সমাধান করা হয়েছে। সাংবাদিকদের কাছে ক্ষমাও চাওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top