shomoynew_wp969 রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের অবরোধ | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের অবরোধ


প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২৩ ০০:১৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১০

ছবি-সংগৃহীত

১১ দফায় ৩৬ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর মতিঝিল, যাত্রাবাড়ী, ডেমরা, সবুজবাগ, সাইন্সল্যাব ও আজিমপুরে সড়ক অবরোধ ও মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী।

‘জামায়াতের নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ঠ রায় ও ফরমায়েশি একতরফা তফসিল’ ঘোষণার প্রতিবাদ ও সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং জামায়াত আমীর ডা. শফিকুর রহমানসহ সব রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এ বিক্ষোভ করেন দলটির নেতাকর্মী।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোর থেকেই সড়কে পিকেটিং, বিক্ষোভ ও অবরোধ সমর্থনে মিছিল করে জামায়াত নেতাকর্মীরা।

৩৬ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর মতিঝিলে সড়ক অবরোধে নেতৃত্ব প্রদানকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি ড. আবদুল মান্নান বলেন, আওয়ামী সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না ফলে তারা প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়। এজন্য সরকার অন্যায়ভাবে রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুলোতে হস্তক্ষেপ করছে। আওয়ামী সরকার নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার ব্যবস্থার অপব্যবহার করছে।

তিনি বলেন, ফরমায়েশি ও ন্যায়ভ্রষ্ট রায়ের মাধ্যমে জামায়াতসহ বিরোধী মতের রাজনৈতিক নেতা-কর্মীদের সাজা প্রদান করছে। এরই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের বিরুদ্ধে ফরমায়েশি রায়ে অন্যায়ভাবে সাজা প্রদান করে সরকার। জনগণ এই ন্যায়ভ্রষ্ট রায় প্রত্যাখ্যান করেছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন দুর্বিষহ অবস্থায় রয়েছে। যারা পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে তারা আর যায় হোক জনগণের ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম না। এ অবস্থায় জনগণের অধিকার আদায়ের জন্য জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলোর ডাকে দেশব্যাপী সর্বাত্মক অবরোধ চলছে।

গণদাবী মেনে নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহবানও জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য, আবু আম্মার, এসএম শামসুল বারী, মুতাসিম বিল্লাহ, নুর উদ্দিন, আবু রায়হানসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাবৃন্দ।

এছাড়াও আজ একই দাবিতে রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা, সবুজবাগ, সাইন্সল্যাব ও আজিমপুরে সড়ক অবরোধ করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতা-কর্মীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top