shomoynew_wp969 জাপার তিন নেতাকে ঢাকা মহানগর উত্তর কমিটির শুভেচ্ছা | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


জাপার তিন নেতাকে ঢাকা মহানগর উত্তর কমিটির শুভেচ্ছা


প্রকাশিত:
৩ ফেব্রুয়ারি ২০২৪ ০২:০৮

আপডেট:
৩ ফেব্রুয়ারি ২০২৪ ০২:০৯

সংগৃহীত ছবি

জাতীয় পার্টির তিন নেতাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দলটির নবগঠিত ঢাকা মহানগর উত্তরের কমিটি। শনিবার (৩ ফেব্রুয়ারি) বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ ফুলের শুভেচ্ছা জানানো হয়। সকাল ১১টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও অনুষ্ঠান শুরু হয় দুপুর ১২টা ৪০ মিনিটে।

মূলত জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা, দলের সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বিরোধী দলীয় উপনেতা এবং দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বিরোধী দলীয় চিফ হুইপ নির্বাচিত হওয়ায় তাদের এই সংবর্ধনা দেওয়া হয়।

এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বা‌য়ক তৈয়বুর রহমান। সভা পরিচালনা করেন সদস্য সচিব মো. সুলতান আহমেদ সেলিম।

পরে অনুষ্ঠানে নবগঠিত জাতীয় পার্টি মহানগর উত্তরের আহ্বা‌য়ক কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top