shomoynew_wp969 ‘বিকেলের মধ্যে মুক্তি পাবেন ফখরুল-খসরু’ | রাজনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


‘বিকেলের মধ্যে মুক্তি পাবেন ফখরুল-খসরু’


প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২৪ ০১:৫৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৬

ফাইল ছবি

বিকেলের মধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কারামুক্ত হবেন বলে আশা প্রকাশ করেছে দলটি। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।

শায়রুল কবির বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু দুপুর ২টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেতে পারেন।

এর আগে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বুধবার (১৪ ফেব্রুয়ারি) মির্জা ফখরুল ও আমীর খসরুর জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরুর পর কাকরাইলে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশের এক সদস্যসহ মোট দুইজন নিহত হন। আহত হন পুলিশ আনসারের ৬৫ জনের মতো সদস্য। আহত হ বিএনপির অনেক নেতাকর্মীও।

ঘটনার পরদিন মির্জা ফখরুলকে গুলশানের নিজ বাসা থেকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর তাকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের মামলায় আদালতে হাজির করা হলে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ফখরুলকে আটকের পাঁচ দিন পর ২ নভেম্বর দিবাগত রাত একটার দিকে গুলশানের একটি বাসা থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করে ডিবি। পরদিন পুলিশ সদস্য নিহতের ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। ওই মামলায় তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারের পর মির্জা ফখরুল বিরুদ্ধে ১১ মামলা ও আমির খসরুর বিরুদ্ধে ১০টি মামলা করা হয়। বিচারপতির বাসভবনে হামলার মামলা ছাড়া সব মামলাতেই জামিন পান তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top